মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন লিওনেল মেসি। এবার এ কিংবদন্তিকে দেশের মাটিতে দর্শকের সামনেই বিদায় দেওয়ার ইচ্ছে বলে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে।

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালের সেই হারটাই হয়ে রইল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ।

আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা চীনে যাওয়ার পরিকল্পনা করেছিল। মেসিরও সেই সফরে থাকার কথা ছিল। ধারণা করা হচ্ছিল, লিওনেল স্কালোনির দল অন্তত একটি প্রীতি ম্যাচ দেশের মাটিতে খেলবে।

ফিফার নির্দেশনা অনুযায়ী, সীমিত দর্শক নিয়ে আর্জেন্টিনাকে পরবর্তী দুটি হোম ম্যাচ খেলতে হবে। প্রথমটি স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক নিয়ে। দ্বিতীয় ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে।

এসবের মধ্যেই এলো মেসির অবসরের ঘোষণা। মেসি কী তাহলে কোন বিদায়ী ম্যাচও খেলবেন না? এই প্রশ্নই উঠেছে সমর্থকদের মনে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসিকে আর্জেন্টিনায় দর্শকদের সামনে বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সবকিছুই অবশ্য নির্ভর করছে মেসির ইচ্ছার ওপরে। এখনও ফুটবল ফেডারেশন চূড়ান্ত কোও সিদ্ধান্ত নেয়নি।