ব্যালন ডি’অরে পঞ্চম, তবু ছয় দেশের পছন্দের শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৫:২৮ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:২৮

ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় সেরা চারে জায়গা হয়নি লিওনেল মেসির। পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে। কিন্তু ভোটের হিসাব বলছে, শীর্ষে না থেকেও ছয়টি দেশের ভোটারদের কাছে তিনিই ছিলেন সেরা পছন্দ। অন্যদিকে, ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবার কোনো দেশের কাছ থেকেই পাননি প্রথম স্থানের ভোট!

২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটের বিস্তারিত প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ সেই তথ্য সামনে এনেছে। সেখানে দেখা গেছে, চূড়ান্ত তালিকায় পঞ্চম হওয়া মেসিকে প্রথম স্থানে রেখেছেন ব্রাজিল, আর্জেন্টিনা, পানামা, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত ও চীনের ভোটাররা।

অন্যদিকে, চূড়ান্ত তালিকায় সপ্তম হওয়া দেম্বেলে সাতটি দেশের ভোটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। দেশগুলো হলো বুরকিনা ফাসো, চীন, ফ্রান্স, জর্জিয়া, হাইতি, উত্তর মেসিডোনিয়া ও নাইজেরিয়া। তবে কোনো দেশের ভোটারই তাকে প্রথম স্থানে রাখেননি।

চীনের ভোটে ছিলেন এমবাপ্পেও

ভোটের হিসাবে কিলিয়ান এমবাপ্পের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। চীনের ভোটারদের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। প্যারাগুয়ের ভোটার তাকে রেখেছেন তৃতীয় স্থানে। আফ্রিকার ২০টি দেশের মধ্যে ৯টি দেশের ভোটার এমবাপ্পেকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন।

প্রথম স্থানের ভোট না পাওয়ার তালিকায় দেম্বেলের সঙ্গে রয়েছেন আর্লিং হাল্যান্ডও। নরওয়ের এই ফরোয়ার্ড কোনো দেশের কাছ থেকেই প্রথম স্থানের ভোট পাননি। তবে ক্রোয়েশিয়া, উত্তর আয়ারল্যান্ড ও নরওয়ের ভোটাররা তাকে দ্বিতীয় স্থানে রেখেছেন।

এদিকে, মাইকেল ওলিসের ভাগ্যে জুটেছে মাত্র একটি প্রথম স্থানের ভোট। কুরাসাওয়ের প্রতিনিধিত্ব করা সাংবাদিক তাকেই নিজের তালিকার শীর্ষে রেখেছেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা
পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা নেই মেসির, কী সেই নিয়ম?
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
সর্বশেষ খবর
সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে গোলাগুলি
সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে গোলাগুলি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮, মাদকদ্রব্য উদ্ধার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮, মাদকদ্রব্য উদ্ধার
পাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদেশির মৃত্যু
পাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদেশির মৃত্যু
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’ 
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’ 
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি