আর্জেন্টিনার জার্সিতে মেসির গোলের রেকর্ড ভাঙবেন কে?

লিওনেল মেসি বিদায় নিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচেও গোল করে বিদায়টা করেছেন নিজের মতো করে। কিন্তু রেখে গেছেন এমন এক গোলের পাহাড়, যার চূড়ায় পৌঁছানো পরবর্তী প্রজন্মের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির এই রেকর্ড এখন কতটা দূর অতিক্রম করা সম্ভব, সেটিই বড় প্রশ্ন।

বেনিনের বিপক্ষে বুধবার সকালে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের পর ফিফা উইন্ডোতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে গোলও করেছেন তিনি। সেই গোলেই জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্যাব্রিয়েল বাতিস্তুতার চেয়ে মেসি এগিয়ে ৭০ গোলে। বাতিস্তুতা ৭৮ ম্যাচে করেছেন ৫৬ গোল।

আর্জেন্টাইন সংবাদপত্র ‘লা নাসিওন’-এর হিসাবে, আর্জেন্টিনার সর্বকালের সেরা ১০ গোলদাতার মধ্যে গোল করার হারে সবার ওপরে বাতিস্তুতা। প্রতি ম্যাচে তার গোলের হার ০.৭২।

বর্তমান প্রজন্ম থেকে কেবল একজনই আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি লাউতারো মার্টিনেজ। ৮৬ ম্যাচে ৪২ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন তিনি। একই গোলসংখ্যা নিয়ে তার সঙ্গে আছেন সার্জিও আগুয়েরো। যদিও ১০১ ম্যাচ খেলেছেন তিনি।

তালিকার পঞ্চম স্থানে হার্নান ক্রেসপো। তিনি ৩৫ গোল করেছেন। তার ঠিক পেছনে ৩২ গোল নিয়ে আছেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

গনসালো হিগুয়েইন ও আনহেল দি মারিয়া ৩১টি করে গোল নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন। তবে গোল করার হারে এগিয়ে হিগুয়েইন। তার হার ০.৪১, যেখানে দি মারিয়ার ০.২১।

নবম স্থানে রয়েছেন লুইস আরতিমে, তার গোল ২৪টি। এরপর ২২টি করে গোল নিয়ে আছেন ড্যানিয়েল পাসারেলা ও লিওপোলদো হাকিন্তো লুকুয়ে। পাসারেলার কীর্তি আরও আলাদা, কারণ তিনি ছিলেন একজন ডিফেন্ডার।

এরপর ১৯ গোল নিয়ে আছেন হারমিনিও মাসান্তোনিও। ১৮টি করে গোল করেছেন হোসে সানফিলিপ্পো, নরবার্তো মেন্দেস ও মারিও আলবার্তো কেম্পেস।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক গোলের শুরুটা হয়েছিল ২০০৬ সালের ১ মার্চ। সুইজারল্যান্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার জাতীয় দলের জার্সিতে গোলের দেখা পান তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মেসির সবচেয়ে বেশি গোলের বছরটি ছিল ২০২২। সে বছর জাতীয় দলের হয়ে ১৮ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির গোল ৪৯টি। বিশ্বকাপ বাছাইয়ে করেছেন আরও ৩৬ গোল এবং কোপা আমেরিকায় ১৭টি। বিশ্বকাপের মূল পর্বে তার গোল ১৩টি।

আর্জেন্টিনার বিপক্ষে মেসির সবচেয়ে বেশি গোলের শিকার বলিভিয়া। দলটির বিপক্ষে ১১ বার গোল করেছেন তিনি।

মেসির বাকি পরিসংখ্যানও কম অবিশ্বাস্য নয়। এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি রয়েছে তার। করেছেন ৯টি হ্যাটট্রিক ও ১৩টি জোড়া গোল। জাতীয় দলের হয়ে তার গোলের গড় প্রতি ম্যাচে ০.৬১।

এখন মেসি নেই। আর্জেন্টিনার গোলের দায়িত্বটা তাই নতুন প্রজন্মের কাঁধে। সামনে সবচেয়ে বড় নাম লাওতারো মার্তিনেজ। তবে মেসির ১২৬ গোলের বিশাল দূরত্ব পেরিয়ে তার উত্তরসূরি হিসেবে কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা, সেটি এখন সময়ের অপেক্ষা।