নারী এশিয়ান গেমস হকির বাছাই: বাংলাদেশের দল ঘোষণা 

ইন্দোনেশিয়ার জাকার্তায় ২৩ থেকে ২৯ এপ্রিল হতে যাচ্ছে নারীদের এশিয়ান গেমস হকির বাছাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নারী হকি দল আগামী ২০ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়তে যাচ্ছে।  

তার আগে ১৮ সদস্যের পূর্ণাঙ্গ দলও ঘোষণা করা হয়েছে। প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন মো. জাহিদ হোসেন রাজু। তার সহকারী হিসেবে এই টুর্নামেন্টে থাকছেন রিতু খানম।

৮ দলের টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তানের সঙ্গে। অপর গ্রুপের চার দল হলো- ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।

বাছাই প্রতিযোগিতা থেকে শীর্ষ চার দল খেলবে সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের মূল আসরে।

বাংলাদেশ নারী হকি দল

গোলকিপার: মহুয়া, হিমাদ্রী বড়ুয়া সুখ।

ডিফেন্স: নীলাদ্রী বড়ুয়া নীল, মোছা. রিয়াশা আক্তার রিশি, নিনিসেন রাখাইন, মোছা. তন্নী খাতুন, ডনুচিং মারমা, রিতু আক্তার। 

মিডফিল্ড: নাদিরা, অর্পিতা পাল, ফারদিয়া আক্তার রাত্রি, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজজোহুরা।

ফরোয়ার্ড: আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার ইমা, মোছা. কণা আক্তার, মোছা. জাকিয়া আফরোজ লিমা, সানজিদা আক্তার মনি।