এ ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। ১৭টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রীড়া উৎসব। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরণের ইভেন্ট থাকে তার মধ্যে যেগুলো বাংলাদেশের সামর্থের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি মেজর মোহাম্মদ ইয়াদ আলী ফকির (অব.) ও মহাসচিব সেলিনা আক্তারসহ অন্যান্যরা।
/আরএম/এমআর/