কমনওয়েলথ গেমস: হঠাৎ বাংলাদেশের শেফ দ্য মিশনে বদল

আগামী ২৮ জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম কমনওয়েলথ গেমস। এই গেমসে বাংলাদেশ ৭টি ডিসিপ্লিনে অংশ নিতে যাচ্ছে। সফরকারীদের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন হিসবে দলের সঙ্গে যাওয়ার কথা ছিল বিওএ সহ-সভাপতি ও আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল(অব) মইনুল ইসলামের। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন। 

ফলে বাধ্য হয়ে এই প্রতিনিধি দলে পরিবর্তন আনতে হচ্ছে। লে. জেনারেল(অব) মইনুল ইসলামের বদলে বিওএ সদস্য এবং অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিবকে শেফ দ্য মিশন মনোনীত করা হয়েছে। বর্তমানে এই কর্মকর্তা বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জন্য যুক্তরাষ্ট্রের ওরিগনে রয়েছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গেমসে শেফ দ্য মিশন বেশ বড় দায়িত্ব। আমার ওপর দায়িত্ব অর্পণ করায় সবার প্রতি রইলো কৃতজ্ঞতা। মইনুল ভাই গেমস নিয়ে সক্রিয় ছিলেন। তিনি এই গেমসকে সামনে রেখে অনেক কাজ করেছেন। আমি তার কাজ ও পরিকল্পনা অনুসরণ করবো।’