এই মাসের ২০ ও ২১ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত হবে ‘এশিয়া রাগবি ডেভেলপমেন্ট সেভেনস-২০১৬’ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ১৫ সদস্যের বাংলাদেশ দল অংশ নিবে। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিবে চাইনিজ তাইপে, ভারত, কাজাকিস্তান, লেবানন, সিরিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও সৌদি আরব।
টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘পুল-সি’ তে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। ২০ ফেব্রুয়ারি সকালে এবং দুপুরে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) কাবাডি দলকে জার্সি হস্তান্তর করেন। ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
/আরএম/এফআইআর/