ফিলিপাইনে চলমান ২২তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নজরুল ইসলাম সাফল্য পেয়েছেন।
প্রতিযোগিতায় ৩৫ বছরের বেশি ক্যাটাগরিতে ৫ কিলোমিটার দৌড়ে নজরুল ব্রোঞ্জ পদক অর্জন করেন।
ফিনিশিংয়ে তার সময় লেগেছে ১৭ মিনিট ২২ দশমিক ৪৪ সেকেন্ড। এছাড়া তিনি ৮০০ মিটারে অংশগ্রহণ করে পঞ্চম স্থান অর্জন করেছেন।
আগামী ১২ নভেম্বর নজরুল ১০ হাজার মিটার ইভেন্টে অংশ নেবেন।
তার সাফল্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন থেকে অভিনন্দন জানানো হয়েছে।