হাঙ্গেরিতে আক্ষেপকে সঙ্গী করে চ্যাম্পিয়ন ফাহাদ-নীড়

আজই গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুযোগ ছিল দুই আন্তর্জাতিক মাস্টারের সামনে। কিন্তু হাঙ্গেরিতে সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার দাবায় বাংলাদেশের ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের কেউই তা অর্জন করতে পারেননি। দুজনই ড্র করে চ্যাম্পিয়ন হয়েছেন। 

শনিবার শেষ রাউন্ডে নীড় হাঙ্গেরির ফিদে মাস্টার পাস্তোর বালাজের সঙ্গে ড্র করেন। হাঙ্গেরিয়ান ফিদে মাস্টারের রেটিং ছিল ২৪০২। এই ম্যাচ জিতলেই একটি জিএম নর্ম পেতেন নীড়। 

অন্য দিকে ফাহাদ খেলেছেন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট ‘সি’তে। সেখানে চীনা ফিদে মাস্টার চেন ইয়ংয়ের সঙ্গে ড্র করেন। চাইনিজ ফিদে মাস্টারের রেটিং ২২৫২। রেটিং ও খেতাবে ফাহাদ চীনা দাবাড়ুর ওপর থাকলেও নর্ম পাননি। 

নয় রাউন্ডে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দুজনই চ্যাম্পিয়ন হয়েছেন।