কেনিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

ভারতের আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ নারী দল কেনিয়ার কাছে হেরেছে ৩৪-২৫ পয়েন্টে।

নারী বিভাগের মতো পুরুষ বিভাগেও বাংলাদেশের গ্রুপে আছে কেনিয়া। আগামীকাল কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে পুরুষদের খেলা শুরু হবে। নারী বিভাগের ফল নিয়ে পুরুষ দল  সতর্ক। কোচ আব্দুল জলিল সংবাদমাধ্যমকে বলেন, ‘কেনিয়া কাবাডিতে উন্নতি করছে। ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের সঙ্গে আমাদের অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে আগামীকাল আমরা জয় দিয়ে শুরু করতে চাই।’

পুরুষ বিভাগে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, কেনিয়া ও স্কটল্যান্ড। নারী বিভাগেও ‘বি’ গ্রুপে বাংলাদেশ কেনিয়ার সঙ্গে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। দুই বিভাগেই দুই গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে খেলবে।