হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরে চলমান জুনিয়র এশিয়া কাপে ইতিহাস গড়লো বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী হংকং চায়নাকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে করে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। 

মোকির মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে তারা হংকংয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ম্যাচের ৯ মিনিটে প্রথম সাফল্য আসে। পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন দলের অধিনায় শারিকা রিমন। 

এরপর শুরু হয় মাঠের বাকি খেলোয়াড়দের ফিল্ড গোলের মহোৎসব। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আক্রমণের ধার বজায় রেখে ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধেও একই আধিপত্য বজায় রাখে বাঘিনীরা। ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। এর ঠিক দুই মিনিট পর, ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোসাম্মত লিমা। এটি ছিল ম্যাচে লিমারও দ্বিতীয় ব্যক্তিগত গোল। 

চীনের মাটিতে ৬-০ গোলের এই বিশাল জয় দেশের নারী হকির ইতিহাসে এক নতুন মাইলফলক। পুরো টুর্নামেন্টে টানা চার ম্যাচ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো বাংলাদেশের মেয়েরা। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
নারীর স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বার্তা নিয়ে ‘ওয়াও’ আয়োজন
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী
সর্বশেষ খবর
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ