এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

এশিয়ান গেমসে আজ বাংলাদেশ নারী হকি দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছে। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই তিন গোল করে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে তারা। 

বিরতির পরও বাংলাদেশের রক্ষণে চাপ কমায়নি দক্ষিণ কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। শেষ কোয়ার্টারেও আসে একটি গোল। শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। 

এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের অভিষেক হয়েছিল চীনের বিপক্ষে। প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারে বাংলাদেশ। 

দক্ষিণ কোরিয়া টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখলো কোরিয়ান মেয়েরা।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কোরিয়া। সমান ম্যাচে এখনও পয়েন্টের দেখা না পাওয়া বাংলাদেশ গোল ব্যবধানে রয়েছে গ্রুপের তলানিতে। গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে রিয়ারা। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
পদক নিশ্চিতের ম্যাচেই জাপানের কাছে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে: এডিবি
বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে: এডিবি
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, নিয়োগ দেবে ম্যানেজার
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, নিয়োগ দেবে ম্যানেজার
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না