কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ বিদায় নিলো সেমি ফাইনাল থেকে।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার (৩০ অক্টোবর) ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে ৫৬-২৭ পয়েন্টে হারে বাংলাদেশ। প্রথমার্ধে তারা পিছিয়ে ছিল ২৮-৮ পয়েন্টে।
ছয় ম্যাচে চার জয় ও দুই হার দিয়ে আসর শেষ করলো বাংলাদেশ।
সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও দেখা হয়েছিল দুই দলের। সোনা জয়ের পথে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ২৩ পয়েন্টে (৪৮-২৫) হারিয়েছিল তারা। এবারের ব্যবধান বাড়লো আরও ২৯ পয়েন্ট।
কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর কেনিয়ার বিপক্ষে ৩২-৩১ পয়েন্টে হেরে যায়।
তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারানোর পর অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ ব্যবধানে গুঁড়িয়ে সেমি ফাইনালে খেলার সম্ভাবনা জোরালো করে বাংলাদেশ। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ৭০-২০ পয়েন্টের জয়ে শেষ চার নিশ্চিত হয়। ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি ফাইনালে খেলেছে।