ডুডলে চারপাশে বিভিন্ন ভাষায় লেখা 'নারী' শব্দের মাঝখানে গুগল লেখাতে ক্লিক করলেই দেখা যাচ্ছে ১৩ জন নারীর বিশেষ বাণী। ইংরেজিসহ ১৩টি ভাষায় বাণীগুলো দেখা যাচ্ছে। যাদের বাণী যুক্ত হয়েছে তারা হলে আমেরিকান মহাকাশচারী ও চিকিৎসক ম্যায়ি জেমিসন, মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলো, জার্মানি লেখক ইমা হারওয়ে, জাপানের মাল্টিমিডিয়া শিল্পী ইকো ওনো, ভারতীয় কূটনীতিবিদ এনএল বেনো জেপিনি, ভারতীয় বক্সার ম্যারি কম, ব্রাজিলিয়ান উপন্যাসিক ক্লারিক লিসফ্যাক্টর, ব্রিটিশ-ইরাকি স্থপতি জাহা হাদিদ, ব্রিটিশ লেখক মিলিস্টে ফাউসেট, রাশিয়ান কবি ম্যারিনা তাসভেটিভা, ফ্র্যান্স উপন্যাসিক জর্জ স্যান্ড, চীনা বংশোদ্ভূত তাইওয়ানের লেখক স্যানমাও ও নাইজেরিয়ার লেখক সিমামান্ডা অ্যাডিসিয়ো। এর মধ্যে ৬ নম্বরে থাকা ভারতীয় বক্সার ম্যারি কমের একটি বক্তব্যের বাংলা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে 'তুমি মহিলা বলে তুমি দুর্বল, এটা কখনও বলো না।'
উল্লেখ্য, বিখ্যাত ব্যক্তিবর্গ ও ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে সে বিশেষ দিনের মানানসই লোগো তৈরি থাকে যাকে ডুডল বলা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল