স্যামসাংয়ে টেসলা-এনভিডিয়ারের ২৮০ কোটি ডলারের বিনিয়োগ

দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেক্ট্রো-মেকানিক্স টেসলা ও এনভিডিয়ার কাছ থেকে ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ওয়ান (২৮০ কোটি ডলার) মূল্যের বিনিয়োগ পাচ্ছে। কোরীয় দৈনিক মায়েইল বিজনেস নিউজপেপার বৃহস্পতিবার এ খবর দিয়েছে। এআই সেমিকন্ডাক্টরের জন্য উন্নত চিপ সাবস্ট্রেট, যা এফসি-বিজিএ নামে পরিচিত, তৈরির স্থাপনা গড়তে এ অর্থ ব্যবহার হবে।

শিল্প-সংশ্লিষ্ট সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, দক্ষিণ কোরিয়ার সেজং শহরে উৎপাদন লাইন তৈরি করতে টেসলা ১ দশমিক ১ ট্রিলিয়ন ওয়ান এবং এনভিডিয়া ২ দশমিক ৬ ট্রিলিয়ন ওয়ান বিনিয়োগ করবে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এ সাবস্ট্রেট সরবরাহ করা হবে।

সূত্র: রয়টার্স