এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কোম্পানিতে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন এবং সিলিকন ভ্যালির প্রভাবশালী প্রযুক্তি নেতাদের উদ্যোগে এ জল্পনা বাড়লেও তাকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে না এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়, কোম্পানির নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়ায় মনোযোগ দিচ্ছে পরিচালনা পর্ষদ। সাবেক সিইওকে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমানে কোনও আলোচনা করছে না তারা।
চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহের তালিকায় থাকা অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর থেকেই সংকটে পড়ে এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। এ নিয়ে বিতর্ক ও এর প্রভাব তদন্তে স্বাধীন তদন্ত শুরু করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। গত সপ্তাহে পদত্যাগ করেন জেনসেন হুয়াং।
তার পদত্যাগের পর কোম্পানির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হয়। এর মধ্যে রবিবার ফিন্যান্সিয়াল টাইমস জানায়, এনভিডিয়ায় ফেরার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন হুয়াং। প্রতিবেদন অনুযায়ী, তার এক ঘনিষ্ঠ সহযোগী সিলিকন ভ্যালির নির্বাহীদের নিয়ে একটি ‘ওয়ার রুম’ গঠনের উদ্যোগ নিয়েছেন। এর লক্ষ্য হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে প্রচার চালানো এবং হোয়াইট হাউসের সমর্থন আদায় করা।
সূত্র: রয়টার্স