লন্ডনের পুঁজিবাজারে ‘জাস্ট ইট’র শেয়ার দর বেড়েছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মে ২০১৬, ১৭:৪০আপডেট : ০৩ মে ২০১৬, ১৭:৪২

লন্ডন পুঁজিবাজার লন্ডন পুঁজিবাজারে মঙ্গলবার দেশটির অনলাইন খাদ্য সরবরাহ কোম্পানি ‘জাস্ট ইট’র শেয়ার দর ৭ শতাংশ বেড়েছে। মূলত মুনাফা বৃদ্ধির খবরে কোম্পানিটির শেয়ার দর বাড়ছে বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা।
বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, সার্ভিস চার্জ বাড়ানোর পর চলতি বছরে কোম্পানির মুনাফা ১০২ থেকে ১০৪ মিলিয়ন পাউন্ড হতে পারে। গত বছর এ মুনাফার পরিমান ছিল ৯৮ থেকে ১০০ মিলিয়ন পাউন্ড।
এছাড়া কোম্পানিটির মোট মূলধন ৩৫০ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ৩৫৮ মিলিয়ন পাউন্ডে দাঁড়াতে পারে। মুনাফার এমন পূর্বাভাসে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১৩ পাউন্ডে দাঁড়িয়েছে।
‘জাস্ট ইট’ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেলেও লন্ডন পুঁজিবাজারে এদিন এফটিএসই-১০০ সূচক ২৫ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এছাড়া লন্ডন পুঁজিবাজারে এইচএসবিসি ব্যাংকের শেয়ার দর লেনদেনের শুরুতে বাড়লেও লেনদেন শেষে ০ দশমিক ৫ শতাংশ কমেছে। সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা ১৪ শতাংশ কমেছে।
মুদ্রা বাজারে ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৪৭ ডলারে এবং ইউরোর বিপরীতে ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ দশমিক ২৭ ইউরোতে লেনদেন হচ্ছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী