ভালো শেয়ারের পোর্টফোলিওতে ঝুঁকি কম: রকিবুর রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মে ২০১৬, ১৮:১৩আপডেট : ০৪ মে ২০১৬, ১৮:১৩

প্রশিক্ষণ কর্মশালায় রকিবুর রহমান ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার দিয়ে পোর্টফোলিও গঠন করলে ঝুঁকির মাত্রা কম থাকে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান। তিনি বলেন, ভাল কোম্পানির শেয়ার কিনলে মুনাফাও ভাল পাওয়া যায়।

গত মঙ্গলবার (৩ মে) ডিএসই’র ট্রেনিং একাডেমিতে  ‘পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ অ্যানালাইসিস’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রকিবুর রহমান বলেন, যারা পোর্টফোলিও ব্যবস্থাপনার কাজ করেন তাদের খুব দক্ষ ও সৎ হতে হবে। কারণ সব ধরণের বিনিয়োগকারীরা তাদের ওপর নির্ভর করেন।

তিনি আরও বলেন, দক্ষ পোর্টফোলিও পরিচালনার জন্য কোম্পানিসমূহের ব্যবস্থাপনার দায়িত্বে কারা রয়েছে এবং কোম্পানির শেয়অর প্রতি সম্পদ মূল্য (ন্যাভ), শেয়ার প্রতি আয় (ইপিএস) ও লভ্যাংশের বিষয় বিবেচনা করতে হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ডিএসইর ট্রেনিং একাডেমির ইনচার্জ মিসেস হোসনে আরা পারভীন প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম