উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৭২ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৬:২৫আপডেট : ১৪ জুন ২০১৬, ১৬:২৫

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৭২ কোটি টাকার কিছুটা বেশি। মোট লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৬৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯৭ লাখ টাকা।

এদিন উভয় পুঁজিবাজারের প্রধান সূচক বাড়লেও অন্য সূচকগুলোতে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৮২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ০৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ২ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  একমি ল্যাবরেটরিজ, আমান ফিড, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা এবং খান ব্রাদার্স পিপি ওভেন।
মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ৮৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৬৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫২ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ০৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, বিএসআরএম লিমিটেড, কাশেম ড্রাইসেল, ডোরিন পাওয়ার এবং শাহজিবাজার পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের