শেয়ারবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১৮, সিএসইতে কমেছে ৪৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১৫:০১আপডেট : ২০ জুন ২০১৬, ১৫:০১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১৮ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ৪৬ পয়েন্ট।

তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৬৬ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৪৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৪২ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩৪ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৪৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড, ইবনেসিনা, ন্যাশনাল ফিড এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৯ কোটি ১২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৭৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪৬ দশমিক ০৩ পয়েন্ট কমে ৮ হাজার ১৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৫ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৩৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১৩ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ৫৩ দশমিক ২৯ পয়েন্ট কমে ১২ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, ডোরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড, সাইফ পাওয়ার, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং সিয়াম টেক্সটাইল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম