অডিট আপত্তির সংশ্লিষ্ট অর্থের পরিমাণ প্রস্তাবিত বাজেটের দ্বিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১২:৪৩আপডেট : ২৩ জুন ২০১৬, ১২:৫৫

সংসদে অর্থমন্ত্রী (ফাইল ফটো)
দেশে বর্তমানে অডিট আপত্তিতে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ প্রস্তাবিত বাজেটের দ্বিগুণেরও বেশি। আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরে যেখানে বাজেট প্রস্তাব করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা সেখানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অডিট আপত্তিতে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে অডিট আপত্তি বিষয়ে সরকার দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া তথ্যে এ চিত্র ‍পাওয়া গেছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ১৩টি। এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ টাকা।

মন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গেছে অডিট আপত্তি থাকা সরকারের ৫৫টি মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে আর্থিক সংশ্লিষ্টতার দিক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সর্বোচ্চ এক লাখ ৪৫ হাজার ৯৯৬ কোটি ১৬লাখ টাকার অডিট আপত্তি রয়েছে। অপর দিকে সংখ্যার দিক থেকে স্থানীয় সরকার বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৮২ হাজার ৮৬০টি অডিট অনিষ্পত্তি রয়েছে। এর সংশ্লেষ অর্থের পরিমাণ হচ্ছে ৫৬ হাজার ২৯২ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন- 

/ইএইচএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম