শিক্ষা প্রতিষ্ঠানে বাস অনুদান দিল ইফাদ অটো ও অশোক লেল্যান্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জুন ২০১৬, ১৪:৪২আপডেট : ২৬ জুন ২০১৬, ১৪:৪২

প্রধামন্ত্রীর হাতে চাবি হস্তান্তর করছেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি স্কুল বাস অনুদান দিয়েছে ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেল্যান্ড লিমিটেড। পরে প্রধানমন্ত্রী বাসগুলো দেশের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর উপহার হিসেবে দিয়েছেন।

গত শনিবার দুপুরে গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধামন্ত্রীর কাছে এসব বাসের চাবি হস্তান্তর করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষে ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকীন আহমেদ এবং পরিচালক তাসফীন আহমেদ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিত্তবানদের রাজধানীর যানজট নিরসন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বাস দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সে আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীকে ১০টি বাস অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইফাদ অটো।

বাস উপহার পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ, সভারের প্রয়াস (বিশেষায়িত স্কুল), নেত্রকোণা সরকারি কলেজ, রাঙ্গামাটি পাবলিক কলেজ, সরকারি বাঙলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, যশোর সরকারি এম.এম কলেজ এবং কক্সবাজার সরকারি কলেজ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম