এডিপি’র ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৪:২১আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:০৫

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চলতি অর্থবছরের সর্বশেষ হিসাব অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি- সংশোধিত) ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার রাজাধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনে কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, চলতি অর্থবছরে এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা পরে তা সংশোধন করে ৯১ হাজার কোটি টাকা করা হয়। ২৮ জুন পর্যন্ত চলতি বছরের এডিপির ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৯১ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, এখনও দু’টি মন্ত্রণালয়ের তথ্য পাওয়া বাকি রয়েছে। এগুলো পেলে এডিপি বাস্তবায়ন বাড়বে। চলতি অর্থবছরে ব্যয় হয়েছে ৭৯ হাজার ১১৫ কোটি টাকা এবং গত অর্থবছরে খরচ হয়েছিল ৭১ হাজার ১৪০ কোটি টাকা।
/এসএনএইচ/
আরও পড়ুন:
শাহজালাল বিমানবন্দর নিয়ে যুক্তরাজ্যের রিপোর্টে যা আছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান