সহজ শর্তে আরও ১৩ হাজার কোটি টাকা ঋণ দেবে জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১৬:৫০আপডেট : ২৯ জুন ২০১৬, ১৬:৫০

জাইকা বিদ্যুৎ, যোগাযোগ ও দুর্যোগ প্রশমনসহ বিভিন্ন খাতের ছয় প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ১২ হাজার ৮১৯ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান।

প্রকল্পগুলো হলো- ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প, যমুনা রেলব্রিজ নির্মাণ প্রকল্প, আন্তঃসীমান্ত সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্প, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন প্রোমোশন ফাইন্যান্সিং প্রকল্প, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট প্রকল্প।

বুধবার এনইসি সম্মেলন কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম এবং জাপানের পক্ষে জাইকার বাংলাদেশ প্রধান মিকিউ হাটায়েডা চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেন, টাকার অংকে বাংলাদেশের জন্য এটিই সবচেয়ে বড় জাপানি ঋণ।

চুক্তি অনুযায়ী, জাপানের ৩৭তম লোন প্যাকেজের আওতায় ওই অর্থ পাবে বাংলাদেশ। ঋণের জন্য বার্ষিক সুদের হার হবে মাত্র ০ দশমিক ০১ শতাংশ। ঋণ শোধ করতে হবে ৪০ বছরে। ঋণ চুক্তিতে রেয়াতকাল ধরা হয়েছে ১০ বছর। অর্থাৎ চুক্তির প্রথম দশ বছর পর থেকে ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে।

এর আগে গত ডিসেম্বরে ৩৬তম ঋণ প্যাকেজের আওতায় বাংলাদেশকে ছয় প্রকল্পে ৮ হাজার ৬৬০ কোটি টাকা দিতে চুক্তি করে জাপান।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের