ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে লেনদেন কমেছে ১৯৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৫:৪৫আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৫:৪৫

ডিএসই ও সিএসই ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২২১ কোটি ৩ লাখ টাকা। ঈদের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ১৯ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৯৭ কোটি ৫৬ লাখ টাকার বেশি। এর মধ্যে ডিএসইতে লেনদেন কমেছে ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৮২ লাখ টাকা।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১২ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ৮ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২০৯ কোটি ৫৪ লাখ টাকা। ঈদের আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ১১ দশমিক ২৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ,  স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ফিড, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার এবং আমান ফিড।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১১ কোটি ৪৯ লাখ টাকা। ঈদের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ২৯ কোটি ৮২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬ দশমিক ০২ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৮৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, ন্যাশনাল ফিড, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস এবং ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম