বাংলাদেশের ঘরে ঘরে প্রযুক্তি পণ্যসেবা পৌঁছে দিচ্ছে ওয়ালটন। সেই সঙ্গে দিচ্ছে বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা। ওয়ালটন দিচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা। শিগগিরই চালু হবে ৯টি সার্ভিস পয়েন্ট। গ্রাহকদের সুবিধার্থে সার্ভিস সেন্টারের লোকবল এবছর ৫০ শতাংশ বাড়িয়েছে ওয়ালটন। বিক্রয়োত্তর সেবা আরও সহজ করতে চালু হবে অন লাইনে পণ্যের সার্ভিস স্ট্যাটাস জানার ব্যবস্থা।
উচ্চমানের পণ্য এবং দামে সাশ্রয়ী হওয়ার কারণে ওয়ালটন পণ্য এখন প্রতিটি ঘরে। এ অবস্থায় বিক্রয়োত্তর সেবা দিতে ওয়ালটন প্রতিষ্ঠা করেছে আইএসও সার্টিফিকেট প্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম (ডব্লিউএসএমএস)। এসব সার্ভিট সেন্টারগুলোতে গত বছর ১ হাজা ৬শ’ প্রকৌশলী ও টেকনিশয়ান কাজ করলেও বর্তমানে এ সংখ্যা ২ হাজার ৪শ’।
গ্রাহকদের হাতের নাগালে দ্রুত বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে প্রায় ৪৩টি জেলা শহরে ৬২ পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার চালু রয়েছে। পাশাপাশি প্রায় ২৮৪ টি প্লাজাতেও বিক্রয়োত্তর সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। শিগগিরই চালু হবে আরও ৯টি সার্ভিস সেন্টার। এছাড়া ১৬২৬৭ নম্বরে ফোন করে সহজেই মিলছে কাঙ্খিত সেবা।
জানা গেছে, বাংলাদেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স খাতে ওয়ালটনের সবচেয়ে বেশি সংখ্যক সার্ভিস পয়েন্ট ও আইএসও সনদ প্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম।
ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান ও ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক মো. নিয়ামুল হক বলেন, দরকারি সেবা পৌঁছে দিতে প্লাজা, ডিস্ট্রিবিউটর এবং কাস্টমারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। পণ্য বিক্রির পর এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রাহক সেবায়।
ডব্লিউএসএমএস’র মনিটরিং বিভাগের প্রধান এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র উপ পরিচালক শাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, মেধাবী, দক্ষ, উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলী ও টেকনিশিয়ানদের সমন্বয়ে অত্যাধুনিক প্রযুক্তি, লেটেস্ট যন্ত্রপাতি ও সম্পূর্ণ ব্র্যান্ড নিউ স্পেয়ার পার্টস দিয়ে দ্রুত ও নিখুঁত বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।
জানা গেছে, কুমিল্লার গৌরিপুর, নেত্রকোনা, শরীয়তপুর, নাটোর, জয়পুরহাট, রাজবাড়ী, পটিয়া ও সুনামগঞ্জে আরও নতুন ৮টি সার্ভিস পয়েন্ট চালু হতে যাচ্ছে। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় শীঘ্রই চালু হচ্ছে একটি সেলফোন সার্ভিস পয়েন্ট। বর্তমানে রাজশাহী, সিলেট, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও রাজধানী ঢাকার তিনটি স্থানে ওয়ালটন সেলফোনের জন্য আলাদা সার্ভিস পয়েন্ট রয়েছে।
ওয়ালটন আইটি বিভাগের ডেপুটি ডিরেক্টর মফিজুর রহমান জাকির জানান, বিক্রয়োত্তর সেবায় চালু রয়েছে ওরাকল সফটওয়্যার। এই সেবা আরও সহজ ও গতিশীল করতে সফটওয়্যারটির আপডেট ভার্সন তৈরির প্রক্রিয়া চলছে। গ্রাহক আফটার সেলস সার্ভিস চাইলে তা ওরাকল আপডেট ভার্সনে অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঘরে বসেই অন লাইনে পণ্যের সার্ভিস স্ট্যাটাস, বিল ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
/এসএনএইচ/








