চা বিল সংসদে পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ২৩:১২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২৩:১৭

সংসদে চা বিল পাস সামরিক সরকারের আমলে জারি করা ‘দ্য টি অর্ডিন্যান্স-১৯৭৭’ এবং ‘দ্য টি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স-১৯৮৬’ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ‘চা বিল-২০১৬’ মঙ্গলবার সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

গত ২৫ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে আইন ভঙ্গে শাস্তির বিধান ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। জরিমানার ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা সর্বোচ্চ পাঁচলাখ টাকার বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে,এই আইনের ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধগুলো যেক্ষেত্রে যতটুকু প্রযোজ্য, মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত করে বিচার করা যাবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে তোফয়েল আহমেদ বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এবং দেশের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে চায়ের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। চা বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম চায়ের মানোন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

/ইএইচএস/এবি/

 আরও পড়ুন

সরকারি পাট কলের আধুনিকায়নে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম