এমএলএম কোম্পানির লাইসেন্স না দিতে ডিসিদের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৬:২৮আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৯:৫১

তোফায়েল আহমেদ জেলা পর্যায়ে নতুন করে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির কোনও লাইসেন্স না দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ডেসটিনি, যুবকসহ বিভিন্ন এমএলএম কোম্পানিতে অংশ নিয়ে অনেক মানুষ প্রতারিত হয়েছেন।

বুধবার বিকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন ২০১৬’-এর দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশ দেন। মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর। এ উন্নয়নের অংশীদার জেলা প্রশাসকরাও। এজন্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের ধন্যবাদ দিয়েছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ২০২১ সালের ৫০ বিলিয়ন ডলার রফতানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জন করতে বাংলাদেশের রফতানি পণ্যের সংখ্যা বাড়াতে চায় সরকার। এজন্য এক জেলায় এক পণ্য খুঁজে বের করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ডিসিরা রফতানিযোগ্য পণ্যের তালিকা পাঠালে সরকার রফতানির ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসকদের।

তিনি আরও বলেন, সম্প্রতি হামলার ঘটনায় কোনও বিদেশি ক্রেতা বাংলাদেশের ওপর আস্থা হারাননি। কেউ আমাদের বলেনি হামলার কারণে তারা বাংলাদেশে আসবেন না। যারা বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ার কারণে বায়ার আসছে না, তা তাদের ভুল ধারণা। কারণ, জুন-জুলাই মাস বিদেশি বায়ারদের অবকাশ যাপনের সময়। এজন্য এসময়ে বাংলাদেশে বিদেশি ক্রেতারা কম আসছেন।  

মাদক যুব সমাজকে ধ্বংস করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে যা করা দরকার ডিসি ও এসপিদের তাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডাচ-বাংলা চেম্বারের সভাপতির মৃত্যু খুবই দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, উনি আমার দফতরে বেশ কয়েকবার এসেছেন, আমি তাকে চিনি। উনি কেন মারা গেছেন, তাকে কারা মেরেছে বা কি হয়েছে, তা আমার কাছে পরিষ্কার না। আমি এ বিষয়ে কিছুই জানি না।

জেলার ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সতর্ক ও যত্নশীল আছে জানিয়ে তিনি বলেন, কোথাও কোনও অঘটন ঘটবে না। আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাস মুক্ত হবে।

/এসআই/এসএনইচ/এপিএইচ/
আরও পড়ুন- 

গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!

খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!

দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের