দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১২:১২আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১২:৩৬

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কমপক্ষে ৫ লাখ টাকা দাবি করতে পারবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘আদালতের এ নির্দেশের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে। এজন্য প্রত্যেক ছাত্র কমপক্ষে ৫ লাখ টাকা দাবি করতে পারবে। এ কাজে তাদের সরকার সর্বাত্মক সাহায্য করবে।’

এই টাকা কেন দাবি করবে শিক্ষার্থীরা-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওই টাকা দিয়ে আরেকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে একজন শিক্ষার্থী। টাকা আদায় ও অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাদের সরকার সহায়তা করবে।

ডিসি সম্মেলন ২০১৬ এর দ্বিতীয় দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আইন অনুসারে হাইকোর্ট রায় দিয়েছেন। আমরা সেই রায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি মাত্র। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বারবার আইন অমান্য করেছে। তারা টাকা বিনিময়ে সার্টিফিকেটের ব্যবসা করে।’

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আউটার ক্যাম্পাস কেউ করতে পারবে না। পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রতিটি ছাত্রকে পেতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস থাকবে। সেটি যদি ঢাকায় হয় তাহলে ঢাকাতেই, যদি তা চাপাইনবাবগঞ্জে হলে তাহলে সেখানে। অন্য কোথাও নয়।’

তিনি আরও বলেন, ‘অভিভাবকদের প্রতি আমরা আবারও অনুরোধ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে-শুনে তারপর আপনার সন্তানকে ভর্তি করেন। হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ বিষয়টি।’

আরও পড়ুন:

দারুল ইহসানের ওয়েবসাইটও বন্ধ
দারুল ইহসানের সব কার্যক্রম বন্ধ: বন্ধ হলো ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭ আউটার ক্যাম্পাস

/এসআই/এসটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি