আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০১

যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা দুটি সংস্থাকে একীভূত করে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডা)। ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। বেসরকারি খাতকে আরও বেগবান এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘বাংলাদেশ বিনিয়োগ বোর্ড’ ও ‘বাংলাদেশ বেসরকারিকরণ কমিশন’কে একীভূত করে সরকার ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ বা বিডা নামে নতুন এই সংস্থাটি গঠন করে।

বিডা’র নিজস্ব কার্যালয় না হওয়া পর্যন্ত রাজধানীর দিলকুশায় জীবনবীমা করপোরেশনে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কার্যালয় এবং বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম পাশে জাতীয় প্রেসক্লাবের পেছনে পরিবহন পুল ভবনে বাংলাদেশ বেসরকারিকরণ কমিশনের যে কার্যালয় রয়েছে, সেখানেই আপাতত বিডা’র কার্যক্রম চলবে বলে জানা গেছে। এই দুটি ভবনেই বিডা’র সাইনবোর্ড লাগানো হয়েছে।

উল্লেখ্য, নতুন এই সংস্থা গঠনের মাধ্যমে বিনিয়োগ বোর্ড ও বেসরকারি কমিশন বিলুপ্ত করা হলো। একই সঙ্গে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ ও বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের নিয়োগ বাতিল হয়ে যায়। এতদিন তারা দুজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুই প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, গত রোববার বিডা’র প্রথম নির্বাহী চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক কাজী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সংস্থার ১৭ সদস্যের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী। ভাইস চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শিল্পমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বস্ত্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, কৃষিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীও থাকবেন গভর্নিং বোর্ডে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সভাপতি ও বিশেষায়িত দু’টি চেম্বারের সরকার মনোনীত প্রতিনিধি থাকবেন গভর্নিং বোর্ডে।

নতুন আইনের বলে গঠিত ‘বিডা’ এখন ১০০ কোটি টাকা পর্যন্ত সম্পদ মূল্যের সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছাড়তে পারবে। তবে ১০০ কোটি টাকার বেশি সম্পদ মূল্যের শিল্প বা প্রতিষ্ঠান বেসরকারিকরণ করতে হলে তা নিয়ে যেতে হবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। আবার বিদেশে নিবন্ধিত বেসরকারি বাণিজ্যিক কোম্পানির বাংলাদেশ শাখা, লিয়াজোঁ ও রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের ক্ষেত্রে এখন থেকে নতুন সংস্থাটির অনুমোদন নিতে হবে।

/এসআই/এবি/

আরও পড়ুন
লন্ডনের কিংস কলেজে চালু হলো ইউনূসের সামাজিক ব্যবসা কেন্দ্র

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি