ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে বেড়েছে ২২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫২

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৫৫ কোটি ৭১ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৫ কোটি ২৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৮০ কোটি ৯৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৫ কোটি ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক, ডোরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মবিল যমুনা, ন্যাশনাল টিউবস এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।

সোমবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৮ কোটি ৪৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১ কোটি ৭১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, ইসলামী ব্যাঙক, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, শাহিজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, আইডিএলসি, ডোরিন পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম