রূপালী ব্যাংকের উন্নয়নে নন পারফর্মিং ঋণ আদায়ের নির্দেশ এমডি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৫

রূপালী ব্যাংক রূপালী ব্যাংকের ঋণ আদায় নিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান বলেছেন, ‘ব্যাংকের উন্নয়নে নন পারফর্মিং ঋণ দ্রুত আদায় করতে হবে। অধিকহারে নন পারফর্মিং ঋণ আদায় করা হলে ব্যাংক ঋণের ওপর গ্রাহকদের সুদের হার কমানো সম্ভব হবে। এতে একদিকে যেমন ব্যাংকের ব্যবসা বৃদ্ধি পাবে, অন্যদিকে দেশের আর্থিক খাতেরও উন্নতি হবে।’

সম্প্রতি রংপুর চেম্বার অব কমার্স এবং রূপালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে এক সূধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক খায়রুল হোসেন রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রংপুর চেম্বার অব কমার্সের সভাপিত আবুল কাসেম, কার্যকরী সভাপতি মো. মোস্তফা, সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি রাম কৃষ্ণ সোমানী, সোনালী ব্যাংকের রংপুর বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার  মাহবুবুর রহমান, রূপালী ব্যাংকের রংপুর বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. কাইসুল হক প্রমুখ।

আতাউর রহমান প্রধান বলেন, ‘ব্যাংকের সুদ আগে পরিশোধ করতে হবে, পরে আসল। কোনভাবেই সুদ মওকুফ করা হবে না।’

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) নিয়ে তিনি বলেন, ‘এসএমই খাতে ঋণ বাড়াতে হবে। অঞ্চল ভিত্তিক ছোট ছোট শিল্প খুঁজে বের করে ঋণ বিতরণ করতে হবে। এ ক্ষেত্রে শৃজনশীল উদ্যোক্তাদের ঋণ গ্রহণে উৎসাহ প্রদান করতে হবে। তবে ঋণ বিতরণের ক্ষেত্রে যথাযথ ডকুমেন্ট গ্রহণ করতে হবে। নতুন নতুন প্রডাক্টের বিপরীতে ঋণ বিতরণ করতে হবে। যাতে করে ব্যাংক ঋণ একিভূত প্রডাক্টে সীমিত না থাকে।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম