মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়

গাজীপুর প্রতিনিধি 
০৩ মে ২০২৪, ০০:২৬আপডেট : ০৩ মে ২০২৪, ০০:২৬

হেফাজত নেতা মামুনুল হকের মুক্তির খবরে তার হাজারো অনুসারীরা ভিড় জমিয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাত ১১টায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনের গেটের দিকে এ চিত্র দেখা গেছে।

সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা। তারা বলেন, শুনেছি তিনি জামিন পেয়েছে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কিনা তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কারা সূত্রে আমরা এখনও সঠিক তথ্য পাইনি। 

এদিকে, বৃহস্পতিবার রাত ১১টায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন ধরে বন্দি হিসেবে আছেন। 

তিনি বলেন, আজ তার জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করা  হচ্ছে। কখন মুক্তি পাবেন তা নিশ্চিত বলতে পারছি না। তবে আজ রাতে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না- এটা নিশ্চিত।

জানা গেছে, গত ২৪ এপ্রিল তিন মামলায় জামিন পান মামুনুল হক। এরপর তার আইনজীবী আব্দুস সালাম হিমেল বলেছিলেন, ২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন।

এর আগে গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক। এ ছাড়া গত ৫ ফেব্রুয়ারিতে আরও দুই মামলায় জামিন পান। ২০২৩ সালের ৩ মে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান। গণমাধ্যমে প্রাপ্ত তথ্যানুসারে সব মিলিয়ে বর্তমানে অন্তত ১১টি মামলায় জামিনে আছেন হেফাজতের এ নেতা।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা তাকে গ্রেফতার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান