তুরস্কের সঙ্গে এফটিএ সই করতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৮

তোফায়েল আহমেদ (ফাইল ফটো্) বাণিজ্য বাড়াতে তুরস্কের সঙ্গে বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) চুক্তি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিন উজতার্ক (Devrin uzturk) সৌজন্য সাক্ষাৎ করতে আসলে বাণিজ্যমন্ত্রী এ ইচ্ছা ব্যক্ত করেন। পরে তুরস্কের পক্ষ থেকেও অনুরূপ ইচ্ছা ব্যবক্ত করা হয় বলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান তোফয়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, ‘তুরস্ক আমাদের ভালো বন্ধু। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। যা তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছি।’

জবাবে তুরস্কের রাষ্ট্রদূত জানান, ‘অভ্যুর্থানের পর সেদেশেও মৃত্যুদণ্ডের বিষয়টি ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হচ্ছে’ বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তুরস্কের সঙ্গে জয়েন্ট ইকোনোমিক কাউন্সিল করা হবে। যেখানে সেদেশের প্রেসিডেন্ট নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশ থেকে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী যাবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম