বাজাজের ‘কিউট’ আনছে রানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ১৬:২২আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৬:২২

বাজারের ‘কিউট’ গাড়ি দেশে বিকল্প জ্বালানির কথা চিন্তা করে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজের ‘কিউট’ ব্রান্ডের গাড়ি বাজারজাত করবে রানার অটোমোবাইল। সম্প্রতি বাজাজের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই করেছে রানার অটোমোবাইল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগিরই এই জ্বালানি সাশ্রয়ী যানবাহন বাজারে আসবে।

বাজারের জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস) মনিষ শিং রাথোর বলেন, ‘বাংলাদেশে বাজাজ এলপিজি এবং ডিজেল চালিত তিন চাকার যাত্রী ও মালবাহী যান প্রবর্তন করতে যাচ্ছে। একই সঙ্গে আগামী ডিসেম্বরে চার চাকার কিউটও রানারের মাধ্যমে বাংলাদেশের বাজারে সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ, আকর্ষণীয় জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশের উপযোগি কিউট বাংলাদেশে পরিবহন খাতে বড় অবদান রাখবে। যা ঢাকা, খুলনা ও চট্রগ্রামের জন্য উপযোগী হবে।’

রানার গ্রুপের চয়োরম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাজাজ সারাবিশ্বে একটি সমাদৃত ব্র্যান্ড এবং এর সঙ্গে যুক্ত হয়ে রানার গ্রুপ গর্বিত। এই বিকল্প জ্বালানির থ্রি হুইলার কিউটের ব্যাপক উপযোগিতা রয়েছে। এটি বাংলাদেশের পরিবহন খানের উন্নয়নে অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘উচ্চ ক্ষমতার টেকসই এবং প্রযুক্তি নির্ভর এই যান পরিবেশ বান্ধব, এটি সবুজ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে