ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ১৭:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:০৫

ডিএসই ও সিএসই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ৪০ কোটি ৭০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৭১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ৬১ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪০ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক, মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, তিতাস গ্যাস, সিঙ্গার বিডি, জেমিনি সি ফুড, যমুনা অয়েল এবং জিএসপি ফাইন্যান্স।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৮৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৬ কোটি ১৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৯৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, সামিট পাওয়ার, পেনিনসূলা হোটেল, গোল্ডেন হার্ভেস্ট, ন্যাশনাল হাউজিং, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম