ডিএসইতে প্রধান সূচক ৮, সিএসইতে বেড়েছে ২৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৫:৫৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৫৭

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে ৭৫ কোটি ৯২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০৭ কোটি ৭১ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৫ কোটি ৯২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মবিল যমুনা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩১ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১০ কোটি ১৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, অ্যাকমি ল্যাবরেটরিজ, পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম