ওয়ালটন কারখানায় পরিদর্শন করেছেন তিন দেশের মন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ২২:৪৯আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২২:৫১

ওয়ালটন কারখানায় তিন দেশের মন্ত্রী বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন তিন দেশের মন্ত্রী। দেশগুলো হলো- সৌদি আরব, ‍সুরিনাম এবং মালদ্বীপ। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শন করেন তারা।

এ সময় সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ড. খালেদ এফ আল ওতাইবি বলেন, ‘ বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য উচ্চমানের। দামের দিক থেকেও তুলনামূলক সাশ্রয়ী। বিশেষ করে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং উৎপাদনের বিভিন্ন পর্যায় দেখে আমরা সন্তুষ্ট। আশা করছি ওয়ালটন উত্তরোত্তর আরও ভালো করবে।’

ওয়ালটন কারখানায় তিন দেশের মন্ত্রী অন্য দুই জন ছিলেন সুরিনামের পরিবহন, যোগাযোগ ও পর্যটন মন্ত্রী আন্দোজো রুসল্যান্ড এবং মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ওয়ালটনের পরিচালক এসএম মাহবুবুল আলম খালিদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্নেল (অব.) এসএম শাহাদাত আলম, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, মোহাম্মদ ইউসুফ আলী, এনায়েত ফেরদৌস প্রমুখ।

সৌদি উপমন্ত্রী আরও বলেন, ‘ওয়ালটনের সামনে বিরাট সম্ভাবনা রয়েছে। সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য দিয়ে ওয়ালটন সৌদি আরবে তাদের বাজার সম্প্রসারণ করতে পারে।’

ওয়ালটন কারখানায় তিন দেশের মন্ত্রী সুরিনামের মন্ত্রী আন্দোজো রুসল্যান্ড বলেন, ‘ক্রেতারা সবসময় ভালো জিনিস খোঁজেন। যত সেরা মূল্যে পাওয়া যায়। ক্রেতাদের এই চাহিদা যারা পূরণ করতে পারে তারাই যোগ্য প্রতিষ্ঠান। সে বিবেচনায় ক্রেতাদের চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ওয়ালটনের এই বিশেষত্ব আজকের বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে।’

মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে বিশাল পরিবর্তন এসেছে। মানবসম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ নতুন উচ্চতায় চলে যাচ্ছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম