বেসরকারি ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৪:১০আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৪:১০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি ব্যাংকের পরিচালকদের মেয়াদ বাড়ানো হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হতে পারে। এক্ষেত্রে তা হতে পারে ১০ থেকে ১৫ বছর।

রবিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন।  

বৈঠকে বেসরকারি ব্যাংক মালিকরা শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন।  কারণ শ্রমিক বলতে যা বোঝায় ব্যাংক কর্মচারীরা সেই ক্যাটাগরিতে পড়েন না বলে মনে করেন ব্যাংক মালিকরা। এছাড়া পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে সেক্ষেত্রেও তারা আপত্তি জানান। ব্যাংক মালিকদের বক্তব্য হচ্ছে, বেসরকারি ব্যাংকের পরিচালকরা নির্বাচন করেই এই পদে আসেন। সেক্ষেত্রে পুনরায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা একটি অতিরিক্ত চাপ। এই বাধ্যবাধকতা থেকে তারা পরিত্রাণ চান।

এ সময় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই রদবদল করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন প্রয়োজন। সেটি সময় সাপেক্ষ। আগামী ডিসেম্বরের মধ্যে যেহেতু নতুন আইন করা সম্ভব নয় তাই এক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করে যা কিছু করার করতে হবে। তবে সবকিছুই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমানসহ বিএবির প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

/এসআই/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম