১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৩:২৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৩:২৩

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী ১ নভেম্বর থেকে সপ্তমবারের মতো জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হবে। পরীক্ষা শুরুর  ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন। জেএসসি পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৪৯ হাজার ১৪৫ জন এবং ছাত্রী ১০ লাখ ৮৯ হাজার ১৫৮ জন। জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। এর ছাত্র ১ লাখ ৭৫ হাজার ২২৮ জন এবং ছাত্রী ১ লাখ ৯৯ হাজার ২৪৪ জন।

মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭৩৪টি। এরমধ্যে জেএসসি পরীক্ষা কেন্দ্র ২০০২টি ও জেডিসি কেন্দ্র ৭৩২টি। এবার প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৭৬১টি। এরমধ্যে জেএসসি ১৯ হাজার ৭০৬টি এবং জেডিসি ৯ হাজার ৫৫টি।

/এসআই/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী