অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘চেষ্টা করেও বেরসকারি বিনিয়োগ বাড়ানো যায়নি। সরকারি বিনিয়োগ বাড়লেও বেসরকারি বিনিয়োগ বাড়েনি। তবে বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপি (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ) কর্তৃপক্ষের চুক্তির ফলে বিনিয়োগের পালে হাওড়ের বাতাস লাগবে। বিনিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আমার যে চিন্তা ছিল তা দূর হবে।’
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপি (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ) কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এফডিআই (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ) আসছে। ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত সড়ক ও রেলপথ হবে। বিদেশি বিনিয়োগকারীরা আমাদের কাছে এমন প্রস্তাবই দিয়েছেন।’
অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংক, বাংলাদেশ (এবিবি) এর প্রেসিডেন্ট আনিস এ খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
জেলহত্যা মামলা: অনেক আসামিই বিচারের মুখোমুখি হয়নি
/এসআই/এফএস/








