ট্যাক্স কার্ড পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এই তিন ক্রিকেটার ২০১৫-২০১৬ অর্থ বছরে সর্বোচ্চ কর দিয়েছেন। এদিকে সর্বোচ্চ করদাতা সাংবাদিক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, সাংবাদিক মো. আব্দুল আহাদ চৌধুরী তুহিন ও মো. জাহিদুর রহমান। ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’-এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬ জনকে ট্যাক্স কার্ড দেওয়া হবে।
অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে অভিনেতা সুর্বণা মুস্তফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দোপধ্যায় এবং। কণ্ঠশিল্পী টাগরিতে রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবির নন্দী ও শাহিন সামাদ সর্বোচ্চ কর দিয়েছেন।
ট্যাক্স কার্ডধারীরা যেকোনও জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধাও পাবেন। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।
জানা গেছে, করদাতার সংখ্যা বাড়ানো এবং নাগরিকদের উৎসাহিত করতে সেরা করদাতা হিসেবে এ বছর থেকে ব্যবসায়ীদের পাশাপাশি ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, তরুণ, খেলোয়াড়, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সাংবাদিক, নারী চাকরিজীবী, অভিনয় ও কণ্ঠশিল্পীসহ ১৮টি বিভাগে এই কর পুরস্কার দেওয়া হবে।
ইতোমধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়ার লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।
প্রকাশিত গেজেট অনুযায়ী ব্যক্তি পর্যায়ে সিনিয়র সিটেজেন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ করদাতা হলেন- রাজধানীর গুলশান-২ এর লতিফুর রহমান, চট্টগ্রামের লালখান বাজারের সদরউদ্দিন খান, ঢাকার প্রফেসর মাজিদুল ইসলাম, ফজলুল রহমান ও আ হ ম মুস্তফা কামাল।
আইনজীবী ক্যাটাগরিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কাজী মোহাম্মদ তানজীবুল আলম ও ব্যারিস্টার রফিক উল হক।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে রাজধানীর দিলকুশার মো. নাসির উদ্দিন মৃধা, মহাখালীর লে. জে. (অব.) এ এস এম নাসিম, জামালপুরে মোহাম্মদ শহীদউল¬াহ, রাজশাহীর ড. এম শামসুল আলম ও কুষ্টিয়ার মো. মতিউর রহমান। প্রতিবন্ধী ক্যাটাগরিতে রাজধানীর আকরাম মাহমুদ, সিলেটের মো. আবু তাহের ও মো. মামুনুর রশিদ।
ব্যবসায়ী ক্যাটগারিতে মেসার্স কাউছ কেমিকেলের মালিক হাজী মো. কাউছ মিয়া, নরসিংদীর কামরুল আশরাফ খান, গাজী গ্রুপের গোলাম দস্তগীর গাজী, ঢাকার আব্দুল কাদির মোল¬া ও ঢাকা সাভারের আসলাম সেরনিয়াবাত।
মহিলা ক্যাটগরিতে ঢাকার ক্যান্টনমেন্টের হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, রংপুরের নিশাত ফারজানা চৌধুরী, জেবা আলী ও জেবুননাহার ইসলাম।
তরুণ (৪০ বছরের নীচে) ক্যাটাগরিতে রাজধানীর মো. নাফিজ সিকদার, গাজী গোলাম মর্তুজা, আব্দুল মোসাব্বির আহমেদ, চট্টগ্রামের মোহাম্মদ মোস্তফা হায়দার ও সিলেটের এ কে এম আতাউল করিম।
বেতনভোগী ক্যাটাগরিতে ঢাকা ক্যান্টনমেন্টের খাজা তাজমহল, রুবাইয়াত ফারজানা হোসেন, কলাবাগানের এম এ হায়দার হোসেন, সিরাজগঞ্জের মোহাম্মদ ইউসুফ ও গুলশানের আব্দুল মুক্তাদির।
ডাক্তার ক্যাটাগরিতে প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. জাহাঙ্গীর কবির, ইউনাইটেডের হাসপাতালের ডা. এন এ এম মোমেনুজ্জামান, ডা. সৈয়দ সাইদ আহমেদ ও ডা. নিয়াজ আব্দুল রহমান। প্রকৌশলী ক্যাটাগরিতে মো. আব্দুল ওদুদ, মো. আব্দুল মোক্তাদির ও মো. কবির আহমেদ ভূঞা। স্থপতি ক্যাটাগরিতে ঢাকার মো. রফিক আজম, মো. ইকবাল হাবিব ও মো. হাসান শামস উদ্দিন। অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে ফেরদৌস আহমেদ খান, জাকের আহমেদ এফসিএ ও নিয়াজ মোহাম্মদ এফসিএ।
নতুন করদাতা ক্যাটাগরিতে ঢাকার সুলতান মাহমুদ, কুষ্টিয়ার বশির উদ্দিন, আজমপুরের মোহাম্মদ আরমান, মোহাম্মদ জালাল উদ্দিন ইসহাক, মোহাম্মদ উল্লাহ, আব্দুল কাইয়ুম পিনু, রাফাত কায়সার। অন্যান্য ক্যাটাগরিতে সাহাবুদ্দিন আহমেদ, নাজমুল হক ও আনোয়ার হোসেন।
ব্যাংকিং ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড টাচার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ডাচবাংলা ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেড।
অ-ব্যাংকিং লিমিটেড ক্যাটাগরিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ড লিমিটেড।
টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন। প্রকৌশল ক্যাটাগরি পিএইচপি কোল্ড রোলিং মিলস লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড ও আবুল খায়ের স্টিল প্রোডাক্টস লিমিটেড। খাদ্য ও আনুষঙ্গিক ক্যাটাগরিতে নেসলে বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ট্রান্সকম বেভারেজ লিমিটেড। জ্বালানি ক্যাটাগরিতে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। পাটশিল্প ক্যাটাগরিতে জনতা জুট মিলস লিমিটেড, রাজবাড়ী জুট মিলস ও আইয়ান জুট মিলস লিমিটেড। স্পিনিং ও টেক্সটাইল ক্যাটাগরিতে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, অ্যাপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড, কোটস বাংলাদেশ লিমিটেড, বাদশা টেক্সটাইলস লিমিটেড, জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড ও স্কয়ার ইয়ার্নস লিমিটেড।
ওষুধ ও রসায়ন ক্যাটাগরিতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মিডিয়া স্টার লিমিটেড, ট্রান্সক্র্যাফট লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড। রিয়েল এস্টেট ক্যাটাগরিতে বে ডেভেলপমেন্টস লিমিটেড, এস এস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস লিমিটেড ও স্পেস জিরো লিমিটেড।
তৈরি পোশাক ক্যাটাগরিতে ইয়াংওয়ান হাইটেক স্পোটর্সওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্যটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড ও সিম ফেব্রিক্স লিমিটেড। চামড়া শিল্প ক্যাটাগরিতে লালমাই ফুটওয়্যার লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি লিমিটেড ও এটলাস ফুটওয়্যার লিমিটেড। অন্যান্য ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোং লিমিটেড, দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, তমা কনস্ট্রাকশনস অ্যান্ড কোং লিমিটেড।
ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে ফার্ম ক্যাটাগরিতে দিলকুশার ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন ও ওয়ালটন প্লাজার সঙ্গে দারুস সালাম এন্টারপ্রাইজ ও সিলেটের মেসার্স এ এস বি এসকে। ব্যক্তি সংঘ ক্যাটাগরিতে মংলা সিমেন্ট ফ্যাক্টরি ও এসকেএস ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাবে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ও প্রত্যাশী।
/জিএম/এমএনএইচ/








