ডিএসইতে প্রধান সূচক ২১, সিএসইতে বেড়েছে ৩৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৯:১৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৯:১৫

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৭৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৫৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭০ কোটি ৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮০৩ কোটি ৪৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৩০ কোটি ৫৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৮৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ১২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, পেনিনসুলা হোটেল, আরএসআরএম স্টিল, অলিম্পিক অ্যাক্সেসরিজ, কাশেম ড্রাইসেল, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোমোবাইল এবং ডোরিন পাওয়ার।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৩ কোটি ৫৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৪ কোটি ১০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৪০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৬ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯ কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএকে সিরামিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিয়াম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, কেডিএস অ্যাক্সেসরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুনা সু এবং কেয়া কসমেটিকস।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম