‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা খাতে আরও ব্যয় করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৬, ১৬:০৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৬:০৮

এনসিসি ব্যাংক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গভর্নর মধ্য আয়ের দেশ হতে হলে যুগোপযোগী শিক্ষা দরকার। এ কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা খাতে আরও ব্যয় করতে হবে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ‘এনসিসি ব্যাংক মেধাবৃত্তি-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘দেশের সব ব্যাংকই করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতে ব্যয় করছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ আছে প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানের সিএসআর খাতের মোট অর্থের ৩০ ভাগ শিক্ষা খাতে ব্যয় করতে হবে। ২০১৫ সালে সিএসআর খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৫২৮ কোটি টাকা ব্যয় করে, এর মধ্যে ৩০ ভাগ অর্থাৎ ১৫৮ কোটি টাকা শিক্ষাখাতে ব্যয় করা হয়। যারা এ থেকে পিছিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ফজলে কবির বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শিক্ষাখাতে বেশি ব্যয় করতে পারে এজন্য কর রেয়াতের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বসা হবে। এসব বিষয় নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে।’ এক শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাচ্ছে, আবার অনেকে বৃত্তি পাওয়ার যোগ্য; কিন্তু তারা পাচ্ছে না। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষাবৃত্তি ডাটাবেজ করে বৃত্তি প্রদানের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান এএসএম মাঈনউদ্দিন মোনেম।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘তোমরা কেউ ঘুষ খাবে না। ঘুষ সামাজিক ব্যাধি, তোমরা যারা বৃত্তি পেয়েছ তারা মেধার বলে পেয়েছ। এ মেধাকে সত্যের পথে পরিচালিত করবে। তাহলে দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে।’ অনুষ্ঠানে ৬৬ জনকে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেকে শিক্ষার্থী বছরে ৩৬ হাজার টাকা করে বৃত্তি পাবে।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম