দুই বছরের মধ্যেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২০:৫৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন,  ‘দুই বছরের মধ্যেই দেউলিয়া আইনের পাশপাশি এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংককে একীভূত করার আইনেরও বেশকিছু ধারা পরিবর্তন করা হবে। আন্তর্জাতিকভাবে এই দু’টি আইন অনেক শক্তিশালী। তাই বাংলাদেশেও তা শক্তিশালী করা হবে।’ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডিজিটাল পদ্ধতিতে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন,  ‘ব্যাংকিং খাত সম্পর্কে আমি আশাবাদী। তবে এ খাতের কয়েকটি আইন পরিবর্তন করতে হবে।’

দেশের কিছু ব্যাংকিং কার্যক্রম নিয়ে অনেকেই সমলোচনা করেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকের শাখা বাড়ানো নিয়েও মতপার্থক্য আছে। অবশ্য এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখি।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নের জন্য অর্থ প্রবাহ দরকার। ব্যাংকিং খাত সেই অর্থ প্রবাহ দিয়ে আসছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘আর্থিক খাতে সুশাসন জরুরি। প্রবৃদ্ধির জন্য আর্থিক খাতের দায়িত্বও অনেক।’ আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের জন্য ব্যাংকিং খাতকে সরলীকরণ করার জন্য বাণিজ্যিক ব্যাংগুলোকে পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি শাখা উদ্বোধন করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, একে এম সহিদ রেজা প্রমুখ ।

/জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম