‘৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কোকাকোলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ২০:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:৩৭

মার্শা বার্নিকাট (ফাইল ফটো) কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলা বাংলাদেশে প্রায় ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই বিনিয়োগে সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, ‘বাংলাদেশে কোকাকোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে।’
আজ (বুধবার) ময়মনসিংহের ভালুকায় কোকাকোলার নতুন বোতল উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বার্নিকাট একথা বলেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত  বলেন, ‘ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের লক্ষ্য হলো, কোকাকোলার মতো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সার্বিক সহযোগিতা করা।’
তিনি বলেন, ‘আমরা জানি একসঙ্গে কাজ করার ফলে বিনিয়োগের পরিবেশ আরও উন্নতি হবে এবং এর ফলে কোকাকোলার মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ এখন বেড়ে ওঠার দেশ। লাখ লাখ মানুষ এখন মধ্যবিত্তের সুবিধা উপভোগ করছে।’ 

তিনি আরও বলে, ‘আগামী পাঁচ বছরের মধ্যে লাখ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশ ইতোমধ্যে দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’

এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: 

জ্বালানি তেলের দাম আপাতত কমছে না: নসরুল হামিদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক