তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৪, ১৮:১৭আপডেট : ০৭ মে ২০২৪, ১৮:৪৪

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’। মঙ্গলবার (৭ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশে সফররত জাহাজটিতে কর্মকর্তা ও নাবিকসহ ১৫২ জন সদস্য রয়েছেন। সফরকালে জাহাজটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাইকমিশনের প্রতিনিধিরা চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া চট্টগ্রাম নৌ-অঞ্চলে অবস্থানকালীন সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনাসহ দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন।

তুরস্কের নৌবাহিনীর জাহাজের চট্টগ্রাম সফরের ফলে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি ৯ মে বাংলাদেশ ত্যাগ করবে।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে
জলোচ্ছ্বাস ও জলবায়ু ঝুঁকির আগাম পূর্বাভাসে নতুন মডেল চালু
সর্বশেষ খবর
প্রাথমিকে ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট 
প্রাথমিকে ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট 
গেটে বকশিশ কম দেওয়ায় ভেঙে গেলো বিয়ে
গেটে বকশিশ কম দেওয়ায় ভেঙে গেলো বিয়ে
গ্যাস সংকটের ওপর বিলের খড়গ, সমাধান চান গ্রাহকরা
গ্যাস সংকটের ওপর বিলের খড়গ, সমাধান চান গ্রাহকরা
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা