ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৬

ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন এলাকায় একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তিনটি অর্থনৈতিক অঞ্চল থাকবে ভারতের বিনিয়োগকারীদের জন্য। এগুলো বাস্তবায়নের কাজ চলছে। ভারতের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করলে লাভবান হবেন। তারা এখানে বিনিয়োগ করে শতভাগ পুঁজি প্রত্যাহার করে নিয়ে যেতে পারবেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজস্ব কার্যালয়ে বাংলাদেশে সফররত ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা অমব্রেশ দাসগুপ্তের নেতৃত্বে ২০ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। বাংলাদেশে বিনিয়োগের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে বিনিয়োগকারীরা শতভাগ পুঁজি প্রত্যাহার করে নিয়ে যেতে পারবেন। বিনিয়োগকারীদের এ অধিকার আইন দ্বারা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ভারতীয় প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন উইজার টেক ইনফরমেটিক প্রা. ডলের প্রধান নির্বাহী কর্মকর্তা চিরঞ্জিব ভট্রাচারিয়া, মেরিন কনটেইনার সার্ভিস (ইন্ডিয়া) প্রা. লি.-এর ভাইস প্রেসিডেন্ট অরুপ বন্ধু গুহ, টেকো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর রফিকুল হাসান, কেটনো ম্যাক্স ইঞ্জিনিয়ারিং প্রা. লি.-এর পরিচালক সাইদা নবী, এবিপি প্রা লি.-এর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট কে কে মহাপাট্রা।
পরে বাংলাদেশে সফররত ভারতের পংকজ টানডন’র নেতৃত্বে কনফিডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) আট সদস্যের ব্যবসায়িক প্রতিনিধি দলও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়স্থ দফতরে মতবিনিময় করেন।

আরও পড়ুন-

দেশের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রফতানি বাধা দূর করতে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম