গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণায় ইএবির উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৮

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শিল্প খাতে দুই ধাপে ১৫ শতাংশ হারে গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

শনিবার ইএবি সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গ্যাসের দাম বৃদ্ধি পেলে রফতানি পণ্যসহ দেশীয় সকল শিল্প সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে মাছ, হিমায়িত খাদ্যপণ্য, কাঁচা বাজার, প্লাস্টিক, লেদার, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প সহ সব ধরনের রফতানি বাণিজ্যে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে শিল্প প্রতিষ্ঠানগুলো যখন সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়াবে।

গ্যাসের দাম বৃদ্ধির ফলে রফতানি খাতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ পড়বে মন্তব্য করে বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ইউরোজোনে ইউরোর দরপতন, ব্রেক্সিট এর প্রভাব ছাড়াও বিদেশি ক্রেতা কর্তৃক ক্রমাগত পণ্যের মূল্য হ্রাসের ফলে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছে।

/জিএম/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম