জেনেভায় আইএলও ডিজির সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ১৯:৩৩আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৯:৪১

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদরদফতরে সংস্থাটির মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশে পোশাক শিল্পের উন্নয়নের জন্য সম্প্রতি গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠনের বিষয়ে আইএলও মহাপরিচালককে অবহিত করেন। বুধবার (১৫ মার্চ) বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আশুলিয়ার বর্তমান শ্রম পরিস্থিতি, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ, শ্রম আইন সংশোধন ও ইপিজেড শ্রম আইনের সব শেষ অবস্থা তুলে ধরেন শ্রম প্রতিমন্ত্রী। এসময় আইএলও মহাপরিচালক গত ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত স্কিল সামিট আয়োজনের জন্য সরকারের প্রশংসা করেন। ওই স্কিল সামিটে আইএলও’র পক্ষে মহাপরিচালক অংশ নিয়েছিলেন।
বৈঠকে আইএলও ডিজি বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে শ্রমমান উন্নয়নে আইএলও’র চলমান সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন শ্রম প্রতিমন্ত্রীকে।
এসময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগামী এপ্রিলে বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে ভুটানে অনুষ্ঠিতব্য অটিজম সম্মেলনে আইএলও’র প্রতিনিধি দলকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভাস্থ জাতিসংঘ অফিস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, যুগ্মসচিব খোন্দকার মোস্তান হোসেন, বাংলাদেশ এম্পোয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ও আইএলও গভর্নিং বডির মালিক প্রতিনিধি কামরান টি রহমান এবং মহাসচিব ফারুক আহমেদ। এসময় আইএলও’র পক্ষে সহকারী মহাপরিচালক এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তোমোকো নিশিমোতো উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন আমাদের রাজনৈতিক অঙ্গীকার: শিল্পমন্ত্রী

‘মধ্যম আয়ের দেশ হতে জিডিপি উন্নীত করতে হবে ৮ শতাংশে’

/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম